ব্রেভহার্ট (১৯৯৫) একটি ঐতিহাসিক চলচ্চিত্র। এর পরিচালক ও প্রযোজক মেল গিবসন, যিনি প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন। চিত্রনাট্য রচয়িতা রাণ্ডাল ওয়ালেস পরে কাহিনীটি নিয়ে একটি উপন্যাস রচনা করেন। গিবসন একটি ঐতিহাসিক স্কট উইলিয়াম ওয়ালেসএর চরিত্র রুপদান করেন, যিনি ইংল্যাণ্ডের রাজা প্রথম এডওয়ার্ডের বিরুদ্ধে স্কটিশ স্বাধীনতার প্রথম যুদ্ধএ অবতীর্ণ হন। তার সাথে যোগ দেন এডওয়ার্ডের সন্তানের স্ত্রী রাজকুমারী ইসাবেল ও স্কটিশ সিংহাসনের প্রার্থী রবার্ট ডি ব্রুস।
চলচ্চিত্রটি পাঁচটি একাডেমি পুরষ্কার জয়লাভ ৬৮তম একাডেমি এওয়ার্ডে, যার মধ্যে আছে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার। চলচ্চিত্রটির ধারাবাহিকতায় গ্ল্যাডিয়েটর, দি প্যাট্রিয়ট, আলেক্সাণ্ডার, ট্রয়, কিংডম অফ হেভেন ও থ্রি হাণ্ড্রেড এর মত ঐতিহাসিক চলচ্চিত্র নির্মিত হয়।
stock | retire | vm
Why are we here?
All text is available under the terms of the GNU Free Documentation License
This page is cache of Wikipedia. History