উইকিপেডিয়া:প্রশাসকদের আলোচনাসভা
|
প্রশাসকদের আলোচনাসভায়
আপনাকে স্বাগতম
প্রশাসকদের আলোচনা সভা উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে প্রশাসন সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। এখানে মন্তব্য পেশ করতে হলে আপনাকে প্রশাসক হতে হবে, এমন কোন কথা নাই। উইকিপিডিয়ার যেকোন সদস্য প্রশাসন সংক্রান্ত বিষয়ে এখানে মন্তব্য রাখতে পারেন।
অন্য কোন প্রশ্নের জন্য ব্যবহার করুন উইকিপেডিয়া:প্রশ্ন
|
| প্রশাসকদের আলোচনাসভা নীতি নতুন আলোচনা শুরু করুন |
|
দয়া করে বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। দয়া করে আপনার নতুন আলোচনাটি পাদদেশে যুক্ত করুন। |
|
|
উইকিপিডিয়ার প্রশাসন |
|
| প্রশাসন |
|
|
| নীতিমালা |
|
|
|

হালনাগাদ |
পুরনো আলোচনা সভা,সেপ্টেম্বর ৭, ২০০৬ পর্যন্ত,
অক্টোবর ১৯, ২০০৬ পর্যন্ত,জানুয়ারি ১৭, ২০০৭ পর্যন্ত,
ফেব্রুয়ারি ২৫, ২০০৭ পর্যন্ত,এপ্রিল ১৫, ২০০৭ পর্যন্ত,
অক্টোবর ২৭, ২০০৭ পর্যন্ত,ফেব্রুয়ারি ২৩, ২০০৮ পর্যন্ত,
আগস্ট ১৮, ২০০৮ পর্যন্ত,জুন ৩০,২০০৯ পর্যন্ত |
|
|
নতুন বিষয়ে আলোচনা শুরু করতে হলে
। আর যদি পুরানো কোন বিষয়ে মন্তব্য করতে চান, তাহলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।
বাংলা উইকিপিডিয়ার পাঁচ বছর পূর্তি
খুব সম্ভবত আজকে বাংলা উইকিপিডিয়ার পঞ্চম বছর পূর্তি। আমি এ উপলক্ষ্যে উইকিপিডিয়ার সাইট নোটিশ এ নিচের বার্তাটি প্রকাশ করার প্রস্তাব করছি।
বাংলা উইকিপিডিয়া পঞ্চম বছর পূর্তিতে সকল অবদানকারী এবং ব্যবহারকারীদের অভিনন্দন!
দয়া করে অন্যদের মতামত জানান। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৫৩, ১৪ জুন ২০০৯ (UTC)
- অবশ্যই রাখা হোক। বেলায়েত ভাই, সামহোয়ারে আপনার এটা নিয়ে আপনার লেখাটা পড়লাম, আমার মেইলে পেলাম। এখানেও লিঙ্কটা দিয়ে দিন। ওখানে কোন মন্তব্য করতে পারলাম না , অ্যাকাউন্ট নাই। এখানে বলছি খুব ভালো নিবন্ধ হয়েছে। অখানে লিখলে খানিক্টা উইকি প্রচারনাও হয়ে গেল। ওখানে যারা লেখালেখি করেন , লেখা গুলি খুব ভালো মানের, ওখানের ব্লগাররা যদি সবাই এখানে একটু একটু অবদান রাখেন, কি যে ভালো হয়।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:২৪, ১৪ জুন ২০০৯ (UTC)
- ধন্যবাদ জয়ন্তদা। এমনিতে ব্লগ লেখার তেমন অভ্যেস নেই। উইকিপিডিয়ার প্রচার হয় এ স্বার্থেই যা লিখি। আসলে উইনিকোডে বাংলা টাইপ করতে পারে, বাংলা দেখতে পারে এবং নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন এমন ব্যবহারকারীর একটা বড় অংশ এ ধরণের বাংলা ব্লগ সাইট গুলোতে ভীড় করেন। তাদেরকে উইকিপিডিয়াতে আকৃষ্ট করতেই আমাদের নিয়মিত উইকিপিডিয়া নিয়ে এ সাইট গুলোতে লেখা উচিত। বাংলা ব্লগ সাইট গুলোতে অ্যাকাউন্ট খুলে নিন। মন্তব্য করা শুরু করুন। রাগিব ভাই জানেন, :) ব্লগ সাইটগুলোতে আমাদের লেখার হিট বাড়াতে (মূল পাতায় লিঙ্ক রাখতে) সবাই মিলে নিয়মিত ঠ্যালা দিতে হয়। ঠ্যালার মানুষেরও অভাব, তাই অ্যাকাউন্ট খুলে নিন এবং মন্তব্য করে ঠ্যালা দিন। :D। আর আপনাদের ওখানে কোন ব্লগটি বাংলা ভাষীরা বেশি বিচরণ করে তাতেও যোগ দিন এবং লিঙ্ক আমাদেরও দিন। ব্লগগুলো ওখানেও পোষ্ট করলে মানুষ উৎসাহ পাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪৭, ১৪ জুন ২০০৯ (UTC)
মিডিয়াউইকি
@ বেলায়েত~মিডিয়াউইকি পরিবর্তন গুলি করেছি আলোচনা না করেই। আমি যা পরিবর্তন করেছি তা সামান্যই।আর তা সারাংশে লিখে দিয়েছি ও পরিবর্তনটা দেখাও যায়। আসলে ইংরেজি উইকিতে এক একটা বিষয়ে মেন্টেনার থাকেন। তাতে সুবিধা হয়। তিনিই ব্যাপারটা দেখেন। আসলে আমি কাজ করতে গিয়ে দেখেছি অনেক কিছু ইংরেজি উইকির মতো আসে না। মিডিয়াউইকি:Common.js ও মিডিয়াউইকি:Common.css দুইটিই ঠিক ঠাক আপডেট করা হয়নি, জাহিন ভাই নেই, আপনিও ব্যস্ত একটু অন্য ধরনের কাজে, তাই বোধহয় জানানোটা উপেক্ষিত থেকে গেছে। এখনো এইটিতে বা মিডিয়াউইকি:Monobook.js ও মিডিয়াউইকি:Monobook.css কিছু স্ক্রিপ্ট আপডেট করতে হবে। যদি আমরা ইংরেজি উইকির মতো সকল সুবিধা গুলি পেতে চাই। বিশেষত বলতে চাই টুইংকিল কাজ কছে না( জানি না আপনাদের করছে কিনা)। এর স্ক্রিপ্টটাকে ও একটু দেখতে হবে। অবশ্য একটা একটা ধরে ধরে আপনার(বা রাগীব ভাই) সাহায্য পেলে সমস্যটার সমাধান করতে পারি। বিশেষ:আপলোডের বদলে উইকিপেডিয়া:আপলোড করা~~ এখনো খুজে পাইনি। আর সেটা থেকে যে কোনো লিঙ্কে ক্লিক করলে পুরো পেজটাই ইংরেজিতে আসছে!!!! এই নিয়ে আরও আলোচনা বাকি রইল।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:৩৮, ১৮ জুন ২০০৯ (UTC)
- আসলে ইংরেজী উইকির আপনার উল্লেখিত পাতাগুলো কয়েক দিন পর পরেই পরিবর্তন হয় ফলে আমাদের নিয়মিত হালনাগাদ করা হয় না। আবার যারা দুটি উইকিতেই কাজ করেন এবং ইংরেজী উইকি তারা যে যে সুবিধা পান, তা নিয়ে নিয়মিত এখানে রিপোর্ট না করাতেও ফিচারগুলো সম্পর্কে আমাদের অজানা থেকে যায়। এ ব্যাপারে এ ধরণের অবদানকারীদের উৎসাহ দিতে হবে। তাহলে আমরাও এগুলো বাংলা উইকিতে নিয়মিত যোগ করতে পারবো। আর আপনি যে সকল নতুন সুবিধাগুলো খুজে পেয়েছে বা বাংলা উইকিতে নাই, তাদেরকে আলাদা আলাদা করে আলোচনা করা যেতে পারে। সাথে এ সংক্রান্ত পাতাগুলোর লিঙ্ক দিয়ে দিলে আমরা সবাই মিলেই তা কিভাবে যোগ করা যায় তা খুজে দেখতে পারবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৪, ১৯ জুন ২০০৯ (UTC)
Change special:Upload to Wikipedia:Upload
Dear all, I have posted a Bug/Site Request Report to bugzilla and they want community consensus for this change. So please give a comment for this change. Thanks.--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:৩৩, ২৭ জুন ২০০৯ (UTC)
- Please discuss the specific issue here. It can be in Bangla also.--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৯, ২৭ জুন ২০০৯ (UTC)
-
- দুঃক্ষিত বেলায়েত ভাই, আমি ভেবেছিলাম আপনারা ব্যপারটা জানেন। (কারণ আমি ব্যাপারটা নিয়ে আগে বলেছি, যে আমি কি বিষয় নিয়ে কাজ করছি) আমি যে যে
পরিবর্তন গুলি করেতে চাইছি ও যার প্রকৃত কারণ গুলি খুজে পেয়েছি
- হাতিয়ারের আপলোডকে উইকিপেডিয়া:আপলোড-এ লিঙ্ক দিতে চাইছি,যেমনটা ইংরেজিতে আছে। ব্যবহারকারী যখন ছবি আপলোড করছেন, তিনি ভুল ভাবে আপলোড করছেন,আমি ব্যবহারকারীকে দোষ দেব না, আমি সিস্টেমকেই দোষ দেবো, আমরাই তাকে মিস গাইড করেছি, কারণ এতোদিন কোন লাইসেন্স ড্রপ-ডাইন ছিল না, এখন সেটা করেছি, ব্যবহারকারী জানেন না আপলোড ফর্ম পূরণ করতে হয়, তাকে জানাবে কে? আমাদের কেই জানাতে হবে বা সিস্টেম জানাবে। আমাদের বারবার চিত্রের আলাপ পাতায় গিয়ে প্রশ্ন করতে হয়, কপিরাইট কি? উৎস কি ইত্যাদি। সিস্টেমের ব্যাপারে ইংরেজির পদ্ধতি গুলি ব্যবহার করার আমি পক্ষপাতি কারণ ইংরেজি উইকিতে অনেক কাজ হয়েছে ও অনেক তর্ক বিতর্কের পর সিস্টেমকে মোটামুটি ভালো জায়গায় নিয়ে গেছে।
- উইকিপেডিয়া:আপলোড-থেকে যে লিঙ্ক তৈরি করেছি তার থেকে প্রতি আপলোডের প্রতি পাতায় গেলে ইংরেজিতে সাইডবারগুলি আসছে। সেটা Wikipedia's LocalSettings.php থেকে করতে হয়। যা মিডিয়াউইকি http://www.mediawiki.org/wiki/Manual:$wgUploadNavigationUrl থেকে হয়।
- InitialiseSettings.php (সাবধান এটি খুলতে সময় লাগবে) টা দেখলে বুঝতে পারবেন আমাদের সিস্টেমে এখনো এমন অনেক কাজ বাকি।
- এই বাগের ব্যাপারে আগের অন্য উইকির অনুরোধ গুলি দেখতে পারেন। তাই এই পরিবর্তন করতে তারা একটি ঐক্যমত চাইছেন।
পরিবর্তন গুলি করেতে চাইছি ও যার প্রকৃত কারণ গুলি খুজে পাইনি
- Twinkle ও Friendly কাজ করছে না।
- Phonetic Bangla Typing কাজ করছে না(ফায়ার ফক্সে)। স্ক্রিপ্টে কোন ভুল নেই, এটা কোন বাগ হতে পারে।[১],[২]
আশা করি বোঝাতে পেরেছি।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:৫২, ২৭ জুন ২০০৯ (UTC)
-
- জয়ন্তদা দয়া করে একটি একটি করে ইস্যু এখানে আলোচনা করুন। যেমন প্রথমে, আপলোডের ব্যপারটা, তারপর টুইংকেল, ফ্রেইন্ডলির ব্যপার, তারপর উইকিপেডিয়া/উইকিপিডিয়া ইস্যু, তারপর ফোনেটিক কিবোর্ডের ইস্যু। এ সাথে একাধিক বিষয় তুললে এখানে অন্যরা আলোচনায় উৎসাহী হবে না। আর আমাদের এ বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকলেও, অন্যান্য অবদানকারীদের এ বিষয়ে ধারণা নাও থাকতে পারে। তাদের আলোচনার সুবিধার্থে এখানে বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করে আলোচনা শুরু করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৩৬, ২৯ জুন ২০০৯ (UTC)
- আলাদা আলাদা সেকশন না করলেও আমি একদুই করে বলেছি। আর বিষয় তো মোটে চারটে। আর এই বিষয়টায় যে সবাই উৎসাহী হবেই এমন বলা যায় না। কারণ বিষয়টা একেবারেই প্রযুক্তিগত।
আমার মনে হয় এইগুলির ব্যাপারে আমাদের এই কয়জন(admin) মিলেই সিদ্ধান্ত নিতে হবে। মুলত Special:Upload কে উইকিপেডিয়া:আপলোড করাটায় বাগজিলায় ঐক্যমত চেয়েছেন ও অন্যগুলি আমাদের মেটাতে হবে। আলাদা আলাদা সেকশন করে দিলে কি সুবিধা হবে?--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:০৭, ২৯ জুন ২০০৯ (UTC)
২০,০০০ নিবন্ধপূর্তি
আজ ২৮ জুন, ২০০৯ তারিখে ২০,০০০ নিবন্ধ সংখ্যা পূর্ণ করল বাংলা উইকিপিডিয়া। সব্বাইকে অভিনন্দন।--অর্ণব দত্ত ১৫:২০, ২৮ জুন ২০০৯ (UTC)
- সবাইকে অভিনন্দন। ১০ হাজার হয়েছিলো ২০০৬ এর অক্টোবরে। এবারে ৩ বছর লাগলেও আমাদের এই পরের ১০ হাজার ভুক্তির মান অনেক অনেক ভালো। অর্ণবকেও অভিনন্দন ২০ হাজারতম ভুক্তিটি তৈরী করার জন্য। এবার আমাদের লক্ষ্য হোক ১০০০ মানসম্মত ভুক্তি তৈরী করা ... --রাগিব (আলাপ | অবদান) ১৯:৩৯, ২৮ জুন ২০০৯ (UTC)
- বেলায়েত ভাইকে অনুরোধ ২০০০০ ব্যাপারটা কোথায় কোথায় যেন আপডেট করতে হয়। সেই কাজে কি হাত দিতে পেরেছেন? সম্ভব হলে সময় পেলে দয়া করে করে দেবেন।( কিছু কিছু জায়গায় অবশ্য স্বয়ংক্রিয় ভাবে হয়ে যায়)।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:১১, ২৯ জুন ২০০৯ (UTC)
- এখনও হাত দিতে পারি নাই। দেখি আজকেই শুরু করবো। তবে ২০,০০০তম নিবন্ধটি কোনটি? একটু জানান দয়া করে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:১৯, ২৯ জুন ২০০৯ (UTC)
মেটা-র মাইলস্টোন পাতায় ইতিমধ্যেই এটা চলে গেছে। তবে ইংরেজি উইকির প্রথম পাতার পাশের উইকিলিংকে আনতে হলে সম্ভবত আবেদন করতে হবে (>২০হাজার, এবং মান>৫ ...(আমাদের মান ৬১!!!))। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৪, ২৯ জুন ২০০৯ (UTC)
- আবেদনটা করে ফেলা দরকার। আর উইকিসাইনপোস্ট, উইকিজিন, উইমিডিয়াব্লগে লেখা দরকার।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৫২, ২৯ জুন ২০০৯ (UTC)
-
- ২০,০০০তম নিবন্ধ সম্ভবত আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ---জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:১০, ২৯ জুন ২০০৯ (UTC)
- [৩] হালনাগাদ করা হয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:২৯, ২৯ জুন ২০০৯ (UTC)
- [৪] হালনাগাদ করা হয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩৩, ২৯ জুন ২০০৯ (UTC)
-
- ইংরেজী উইকিপিডিয়াতে ভাষার টেম্পলেটে বাংলা উইকিপিডিয়ার লিঙ্ক যোগ করতে এখানে আবেদন করা হয়েছে। এখানে আপনাদের সমর্থন এবং সহযোগীতা প্রয়োজন, আলোচনায় অংশ নিন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৪, ১ জুলাই ২০০৯ (UTC)
-
-
- ওখানে একজন যে অভিযোগ তুলেছে, তার অর্ধেকটা সত্যি। আমাদের বিপুল সংখ্যক ভুক্তি এখনো খালি/স্টাব, কাজেই টেকনিকালি আমরা প্রথম পাতায় যাবার দাবি এখনো করতে পারি না। এটা নিয়ে এখন সবাই মিলে তর্ক করতে পারি ঐ পাতায়, কিন্তু স্টাব বিষয়ের কথাটি ঠিকই বলেছে। কাজেই আমাদের দরকার এধরণের ভুক্তিগুলোকে ধরে ধরে ঠিক করা। বিশেষ করে জাহিনের তৈরী করা হাজার কয়েক ভুক্তি এখনো খালি পড়ে আছে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:০৬, ১ জুলাই ২০০৯ (UTC)
- যে লোক অভিযোগ করেছেন, তিনি তেলেগু উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত। যেহেতু তেলেগু ভাষা ঐ টেম্পলেটে স্থান পায়নি। ফলে সে সব ভাষা বিশেষ করে ভারতে প্রচলিত অন্যান্য ভাষার ব্যাপারে বিরোধিতা করে আসছেন। ঐ পাতায় ঠিক আগের আবেদনটি ছিল হিন্দির জন্য। যদিও তাতে ৩০ হাজারের বেশি নিবন্ধ আছে কিন্তু মান রয়েছে মাত্র ১৩। তিনি ওটাতেও বিরোধিতা করেছেন। আমি বিশ্বাস করি হিন্দি উইকিপিডিয়া আর বাংলা উইকিপিডিয়ার রেন্ডোম আর্টিকেল তুলনা করলে, হিন্দির চেয়ে বাংলার অনেক বেশি ফলাফল করা উচিত। আর সে মতে ৯৫% সময়ে খালি অসম্পূর্ণ নিবন্ধ দেখাবে এটাও ওনার মনগড়া পরিসংখ্যান।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৫, ১ জুলাই ২০০৯ (UTC)
-
-
- "মান" এর যুক্তি নিয়ে আগানো উচিৎ হবে না। বেশ কিছু সমস্যা আছে "ডেপথ" প্যারামিটারে, এবং আমাদের রিডাইরেক্টগুলো আমাদের মান অনেকাংশে বাড়িয়েছে। কাজেই আমাদের ঐ স্টাব টেস্টে পাশ করার চেষ্টা করা দরকার। সবাই যদি অল্ট-এক্স ্চেপে চেপে খালি ভুক্তি দেখলেই দুই একটি বাক্য হলেও যোগ করে দেন, তাহলে আমাদের বেশি সময় লাগবে না। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৩৮, ১ জুলাই ২০০৯ (UTC)
-
- খালি ভুক্তি কোনগুলিকে বলা হয়? এভাবে কি লাল লিংকগুলি লেখার কথা বোঝানো হচ্ছে? সর্টকাটটি আমার ক্ষেত্রে কাজ করছে না। এই বিষয়গুলি একটু বিস্তারিত বললে ভালো হয়। Nasir Khan Saikat ০৮:২৭, ১ জুলাই ২০০৯ (UTC)
- খালি ভুক্তি মানে লাল লিঙ্ক নয়। যে ভুক্তিগুলিতে ক্লিক করলে একটি পাতা খোলে, কিন্তু তাতে নিবন্ধের কোন ্নিবন্ধের টেক্সট ্নেই। খালি অন্য কোন কিছু আছে যেমন খালি বিষয়শ্রেণী বা নেভিগেশন টেম্পলেট বা ইন্টার-উইকি লিঙ্ক মাত্র। ইত্যাদি।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৪:৪১, ২ জুলাই ২০০৯ (UTC)
ঐ পাতাটিতে উল্লেখ করা অভিযোগটি অন্য আরেকজন ইউজারও যাচাই করে দেখেছেন। বট দিয়ে লেখার কথা সত্যি না, তাই সেটা আর কেউ বলছে না, কিন্তু স্টাব এর কথাটা পুরোই সত্যি। আমি অনেকগুলো র্যান্ডম ভুক্তি বের করে দেখলাম, অনেক ভুক্তিতেই এক দুই লাইন আছে মাত্র। তাই অভিজ্ঞ ইউজারদের অনুরোধ করি, আপনারা প্রতিদিন অন্তত দুই তিনটি ভুক্তিতে কিছু হলেও যোগ করুন। alt-x চেপে দেখুন কী আসে, এবং তাতে লেখা যোগ করুন। মানোন্নয়নের আগ পর্যন্ত আমাদের ২০,০০০ ভুক্তির দাবী করাটা উচিৎ হবে না। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৪২, ২ জুলাই ২০০৯ (UTC)
- আমিও এই কাজে হাত দিচ্ছি।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৫৭, ৩ জুলাই ২০০৯ (UTC)
- যোগ দিলাম. কোন দিকনি্দেশনা দেয়া যায়? মানে বলতে চাইছি কমপক্ষে কতগুলি প্যারাগ্রাফ প্রয়োজন ইত্যাদি। আর হঠাৎ কর দেখছি কয়েকদিন থেকে বাংলা লেখার চেকবক্সটা আসছে না! আমি ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ব্যবহার করছি। কেউ কি পরামর্শ দিতে পারেন?অয়ন
একটি জিজ্ঞাসা ও একটি প্রস্তাব
সতর্কীকরণ: এই পৃষ্ঠাটি ১০০ কিলোবাইট দীর্ঘ; কিছু ব্রাউজারে ৩২ কিলোবাইটের চেয়ে দীর্ঘ পৃষ্ঠা সম্পাদনা করতে সমস্যা হতে পারে। অনুগ্রহ করে পৃষ্ঠাটিকে একাধিক ক্ষুদ্রতর অংশে ভাগ করার চেষ্টা করুন। - এই সতর্কীকরণ আমি বুঝি না। কেউ কি বুঝিয়ে দিবেন যে ৩২ কিলোবাইটের চেয়ে দীর্ঘ পৃষ্ঠা হলে কী করতে হবে? কীভাবে একটি পৃষ্ঠাকে একাধিক ক্ষুদ্রতর অংশে ভাগ করতে হবে? বা আদৌ করতে হবে কিনা?
মূল নিবন্ধে আপনার জমা দেয়া লেখা যে কেউ হৃদয়হীনভাবে সম্পাদনা করতে এবং যথেচ্ছভাবে ব্যবহার করতে পারেন। - এই লেখায় হৃদয়হীনভাবের বদলে কি নির্দয়ভাবে শব্দটা ব্যবহার করা যায়? আমি যতোদূর জানি হৃদয়হীনভাবে সম্পাদনা করা যায় না, কারণ ওতে হৃদয় লাগেই; কিন্তু হৃদয় রেখেও নির্দয়ভাবে সম্পাদনা করা যায়। তাছাড়া নির্দয়ভাবে শুনতেও ভালো লাগে। - --গৌতম ০৯:২৭, ২৯ জুন ২০০৯ (UTC)
- প্রথমটির উত্তর হলঃ নিবন্ধ অনেক বড় হল সমস্যা যা হয় তাহল, নিবন্ধ অনেকখানি স্ক্রল করতে হয়। এছাড়া তেমন কোন সমস্যা হয় না, তাই আপাতত ক্ষুদ্রতর অংশে ভাগ করার দরকার নাই।
- দ্বিতীয়টির উত্তরঃ পরামর্শ খুবই ভাল, সময় পেলেই শব্দটি পরিবর্তন করে ফেলা যাবে। শুধু খুজতে হবে লেখাটা কোন ফাইলে আছে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৫৯, ২৯ জুন ২০০৯ (UTC)
Y করা হয়েছে
এই ফাঁকে আরেকটি বিষয় জেনে রাখি, এখানে ড্যাশ (-) কীভাবে দেওয়া যায়? আমি হাইফেন দিতে পারছি কিন্তু ড্যাশ দিতে পারছি না। --গৌতম ১০:০২, ২৯ জুন ২০০৯ (UTC)
- পরিবর্তনটুকুর জন্য ধন্যবাদ। আর ড্যাশ দেওয়ার নিয়মটা জানতে চাচ্ছি, কারণ কোনোমতেই ড্যাশ দিতে পারছি না। উল্লেখ্য আমি অভ্র ব্যবহার করে লিখি। --গৌতম ১৮:১৪, ২৯ জুন ২০০৯ (UTC)
- আমরা ড্যাশ দেবার জন্য
– ব্যবহার করি। যেমন ২ – ৪ দিলে আসবে ২ –৪ । --জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:৪৯, ২৯ জুন ২০০৯ (UTC)
stock | retire | vm
Why are we here?
All text is available under the terms of the GNU Free Documentation License
This page is cache of Wikipedia. History